একনজরে জামেয়া
নাম: জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, সুনামগঞ্জ।
[একটি উচ্চতর ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান]
অবস্থান: জেলা শহরের প্রাণকেন্দ্র সার্কিট হাউজের পশ্চিমে।
প্রতিষ্ঠাকাল: ১৯৬৬ ইংরেজি।
প্রতিষ্ঠাতা: শায়খ মাওলানা লুৎফুর রহমান বর্নভী রাহিমাহুল্লাহ।
মুহতামিম: শায়খ মাওলানা আব্দুল বছীর।
শায়খুল হাদিস: শায়খ মাওলানা বদরুদ্দীন বিন ইসহাক চৌধুরী আল-মাদানি।
শিক্ষাসচিব: মাওলানা হাফিজ সাইম আহমদ।
উস্তাদ সংখ্যা: ২৯ জন।
ছাত্র সংখ্যা: প্রায় ৫০০ জন।
আবাসিক ছাত্র সংখ্যা: প্রায় ১৫০ জন।
কর্মচারী সংখ্যা: ১ জন।
মতাদর্শ: আহলে সুন্নাত ওয়াল জামাআত।
লক্ষ্য-উদ্দেশ্য:
* ইসলামি সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে উলুমে নববির প্রচার ও প্রসার।
* ইসলামি তাহযিব ও তামাদ্দুনে শিক্ষার্থীদেরকে অভ্যস্ত করে গড়ে তোলা।
* মানব ও মানবতার সেবার জন্য সুযোগ্য আলিম, মুহাদ্দিস, কারী, হাফিজ, বক্তা, লেখক ও দীনের দাঈ তৈরি করা।
* দীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার সমন্বয় সাধন করে স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তোলা।
* দীন ইসলাম, পবিত্র কুরআন ও মহানবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর অবমাননার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সব ধরনের বাতিলের মোকাবেলায় দৃঢভাবে এগিয়ে আসা।
জামেয়ার বিভাগসমূহ:
১. শিশুশিক্ষা একাডেমি (নূরানী বিভাগ)
২. তাহফিযুল কুরআন বিভাগ
৩. কিতাব বিভাগ। এতে মোট ছয়টি স্তর রয়েছে:
ক. ইবতেদায়ি (প্রাথমিক)
খ. মুতাওয়াসসিতাহ (মাধ্যমিক)
গ. সানাবিয়্যাহ আম্মাহ (নিম্ন মাধ্যমিক)
ঘ. সানাবিয়্যাহ উলয়াহ (উচ্চ মাধ্যমিক)
ঙ. ফযিলত (স্নাতক)
চ. তাকমিল ফিল হাদিস (মাস্টার্স)
৪. কুতুবখানা (লাইব্রেরি)
৫. কম্পিউটার ল্যাব
৬. লিল্লাহ বোর্ডিং
৭. আবাসিক ছাত্রাবাস
৮. আল-মাদানিয়া ছাত্র সংসদ। এর কর্মসূচি নিম্নরূপ:
ক. ছাত্র পাঠাগার ও লাইব্রেরি
খ. মাসিক দেয়ালিকা
গ. সাপ্তাহিক বক্তৃতা ও লিখনী প্রশিক্ষণ সভা।
জামেয়ার সিলেবাসের মূল ভিত্তি:
* কুরআন, তাফসির, উসুলে তাফসির, হাদিস, উসুলে হাদিস, ফিকহ, উসুলে ফিকহ, ইসলামি দর্শন, আকাইদ, সিরাত, ইতিহাস, ইসলামি অর্থনীতি ও তাজবিদ ইত্যাদি।
* আরবি সাহিত্য ও ব্যাকরণ, বালাগাত, বাংলা সাহিত্য ও ব্যাকরণ, ইংরেজি সাহিত্য ও ব্যাকরণ, অংক, ভূগোল ইত্যাদি।
জামেয়ার ব্যাংক একাউন্ট নম্বর:
২১-২৮৮০, উত্তরা ব্যাংক, সুনামগঞ্জ শাখা।
Comments
Post a Comment